ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীতে কলেজ খোলা, কিন্তু শিক্ষক শূন্য শ্রেণিকক্ষ! মেগচামী স্কুল অ্যান্ড কলেজে ক্ষোভ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইউএনও’র মধুখালীর গোন্দারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত মধুখালীর ‘কবিতা ক্লিনিক’-এ চিকিৎসায় অবহেলার অভিযোগ: মালিককে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও জরিমানা মধুখালীতে উচ্চ মাধ্যমিক, কারিগরি ও আলিম পরীক্ষায় পাশের হার ৩৫.১৫%, দুই প্রতিষ্ঠানে পাস করেনি কেউ মধুখালীতে উপজেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বৃক্ষরোপণ,খাবার বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে তথ্য অধিকার আইন বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ফরিদপুরে অগ্নিকান্ডে ৭টি পাটের গুদাম ভষ্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটি টাকা বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু খেলোয়াড়দের ভবিষ্যৎ সুরক্ষায় অবসর ভাতার পরিকল্পনা করছে সরকার – মধুখালীতে হুইপ রুহুল কুদ্দুস দুলু এমপি

প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ে ৬ নম্বরে উঠে এল বাংলাদেশ

  • Reporter Name
  • Update Time : ০১:২৭:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ৮৮ Time View

টেস্ট ক্রিকেটে নতুন উচ্চতায় উঠল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ১-১ ব্যবধানে ড্র করার পর আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে প্রথমবারের মতো সেরা ছয়ে জায়গা করে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ২৩ আগস্ট ২০২৬-এর হালনাগাদে ৭৮ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান এখন ছয় নম্বরে।

সিরিজ শুরুর আগে ৭৩ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ের নবম স্থানে ছিল বাংলাদেশ। ডারউইনে প্রথম টেস্টে ইতিহাসগড়া জয়ই র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দেয়ার পথ তৈরি করে। যদিও ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে মাত্র পাঁচ সেশনের মধ্যে হেরে যায় বাংলাদেশ, তবু পুরো সিরিজ শেষে রেটিং পয়েন্ট বেড়েছে ৫টি।

সাম্প্রতিক সময়ে সাদা পোশাকে বাংলাদেশের ধারাবাহিক পারফরম্যান্সও এই উন্নতির বড় কারণ। সবশেষ ১২ টেস্টে ৭টি জয় পেয়েছে বাংলাদেশ, হেরেছে ৪টিতে এবং অন্য ম্যাচটি হয়েছে ড্র।

নতুন র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পেছনে রয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কা ৭৬ রেটিং নিয়ে সপ্তম, পাকিস্তান ৭৭ রেটিং নিয়ে অষ্টম এবং ওয়েস্ট ইন্ডিজ ৭৮ রেটিং নিয়ে নবম স্থানে আছে। শীর্ষস্থান অবশ্য ধরে রেখেছে অস্ট্রেলিয়া। তাদের রেটিং ১২৬। এরপর রয়েছে দক্ষিণ আফ্রিকা (১১৯), নিউজিল্যান্ড (১০৬), ভারত (১০৪) ও ইংল্যান্ড (৯৯)।

সেরা পাঁচে উঠতে হলে বাংলাদেশের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে ২-০ ব্যবধানে জিততে পারলে র‍্যাঙ্কিংয়ে আরও উন্নতির সুযোগ থাকবে।

শুধু টেস্ট র‍্যাঙ্কিংয়েই নয়, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও ভালো অবস্থানে আছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া সিরিজ শেষে ৬ ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে বাংলাদেশের পয়েন্ট ৪০। ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে শান্ত, মেহেদী হাসান মিরাজরা আছেন টেবিলের চতুর্থ স্থানে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষেও রয়েছে অস্ট্রেলিয়া। ১০ ম্যাচে ৮ জয়ে ৯৬ পয়েন্ট এবং ৮০ শতাংশ পয়েন্ট নিয়ে তারা সবার ওপরে। দক্ষিণ আফ্রিকা ৭৫ শতাংশ নিয়ে দ্বিতীয় এবং নিউজিল্যান্ড ৭২.২২ শতাংশ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে একদিকে ঐতিহাসিক জয়, অন্যদিকে র‍্যাঙ্কিংয়ে তিন ধাপের উন্নতি—বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ধারাবাহিক অগ্রগতিরই যেন প্রতিচ্ছবি হয়ে উঠেছে এই অর্জন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

মধুখালীতে কলেজ খোলা, কিন্তু শিক্ষক শূন্য শ্রেণিকক্ষ! মেগচামী স্কুল অ্যান্ড কলেজে ক্ষোভ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইউএনও’র

প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ে ৬ নম্বরে উঠে এল বাংলাদেশ

Update Time : ০১:২৭:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬