ঢাকা ০১:৪১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীতে কলেজ খোলা, কিন্তু শিক্ষক শূন্য শ্রেণিকক্ষ! মেগচামী স্কুল অ্যান্ড কলেজে ক্ষোভ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইউএনও’র মধুখালীর গোন্দারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত মধুখালীর ‘কবিতা ক্লিনিক’-এ চিকিৎসায় অবহেলার অভিযোগ: মালিককে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও জরিমানা মধুখালীতে উচ্চ মাধ্যমিক, কারিগরি ও আলিম পরীক্ষায় পাশের হার ৩৫.১৫%, দুই প্রতিষ্ঠানে পাস করেনি কেউ মধুখালীতে উপজেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বৃক্ষরোপণ,খাবার বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে তথ্য অধিকার আইন বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ফরিদপুরে অগ্নিকান্ডে ৭টি পাটের গুদাম ভষ্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটি টাকা বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু খেলোয়াড়দের ভবিষ্যৎ সুরক্ষায় অবসর ভাতার পরিকল্পনা করছে সরকার – মধুখালীতে হুইপ রুহুল কুদ্দুস দুলু এমপি

ফরিদপুরে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৯:১০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ৬৫ Time View

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের মমিন খার হাটে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-৩)।
স্থানীয় ফুটবলপ্রেমীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি এবং তরুণ সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করেছে মমিন খার হাট বাজার পরিচালনা কমিটি।
শনিবার
(১০ অক্টোবর) বিকেল ৪টায় মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ২নং চর মাধবদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা সাইফুল ইসলাম আজম।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, ফরিদপুর সরকারি ইয়াছিন কলেজের সাবেক ভিপি ও জিএস সরফরাজ খান সুন্দর, মমিন খার হাট বাজার পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম বেপারি, বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী প্রবাসী দল ফরিদপুর জেলা শাখার সভাপতি মির্জা প্রিন্স আলি, বিশিষ্ট ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মোল্লা, বাজার পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন মুসা, চর মাধবদিয়া ইউনিয়ন কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারি, যুবদল নেতা মির্জা মাসুদ রানা, আলমগীর মোল্লা, ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. লোকমান হুসাইন, মোহন মিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম. ফরহাদ মিয়া, আলাউদ্দিন মৃধা, চর মাধবদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউনুস আলি, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাসেম শেখ, আল আরাফাত প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক এসএ আনোয়ার হোসেন সবুজ, বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান আতিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় সোনালী সংঘ লক্ষণদিয়া রাজবাড়ী ও চর শ্যামনগর ফুটবল একাডেমি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় ২-১ গোলের ব্যবধানে সোনালী সংঘ লক্ষণদিয়াকে হারিয়ে জয় তুলে নেয় চর শ্যামনগর ফুটবল একাডেমি।
এর আগে উদ্বোধনী খেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি ২নং চর মাধবদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা সাইফুল ইসলাম আজম।
পরে ম্যাচের সেরা খেলোয়াড়কে ম্যান অব দ্যা ম্যাচের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকেরা আশা করছেন, এ প্রতিযোগিতার মাধ্যমে এলাকায় ফুটবলের প্রসার ঘটবে এবং তরুণ প্রজন্ম খেলাধুলার প্রতি আরও আগ্রহী হয়ে উঠবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

মধুখালীতে কলেজ খোলা, কিন্তু শিক্ষক শূন্য শ্রেণিকক্ষ! মেগচামী স্কুল অ্যান্ড কলেজে ক্ষোভ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইউএনও’র

ফরিদপুরে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

Update Time : ০৪:৩৯:১০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬