ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীতে কলেজ খোলা, কিন্তু শিক্ষক শূন্য শ্রেণিকক্ষ! মেগচামী স্কুল অ্যান্ড কলেজে ক্ষোভ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইউএনও’র মধুখালীর গোন্দারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত মধুখালীর ‘কবিতা ক্লিনিক’-এ চিকিৎসায় অবহেলার অভিযোগ: মালিককে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও জরিমানা মধুখালীতে উচ্চ মাধ্যমিক, কারিগরি ও আলিম পরীক্ষায় পাশের হার ৩৫.১৫%, দুই প্রতিষ্ঠানে পাস করেনি কেউ মধুখালীতে উপজেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বৃক্ষরোপণ,খাবার বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে তথ্য অধিকার আইন বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ফরিদপুরে অগ্নিকান্ডে ৭টি পাটের গুদাম ভষ্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটি টাকা বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু খেলোয়াড়দের ভবিষ্যৎ সুরক্ষায় অবসর ভাতার পরিকল্পনা করছে সরকার – মধুখালীতে হুইপ রুহুল কুদ্দুস দুলু এমপি

দেশে ফিরে সাকিবের আর জাতীয় দলে খেলার সুযোগ নেই : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০২:২৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ৯৮ Time View
ক্রীড়া ডেস্ক

দণ্ডপ্রাপ্ত আসামি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে অনুষ্ঠিত এক ‘সংবাদ সম্মেলনে’ যুক্ত হয়ে আবারও আলোচনায় এসেছেন সাকিব আল হাসান। সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হওয়ায় বাংলাদেশি অলরাউন্ডারের দেশে ফিরে আর জাতীয় দলে খেলার সুযোগ দেখছেন না যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।সাকিবের খেলার বিষয়ে আজ ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে আমিনুল বলেছেন, ‘দেশে ফিরে জাতীয় দলের হয়ে তার আর খেলার সুযোগ নেই। একজন ক্রিকেটার হিসেবে যে অবস্থান ছিল, সেখান থেকে সরে গিয়ে রাজনৈতিক পরিচয় বেছে নিয়েছেন তিনি। আমার মনে হয় না তার দেশে ফেরার কোনো সুযোগ আছে। আর দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

আমিনুল আরো বলেছেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমি এবং অন্যরা তার বিষয়টি নিয়ে অনেক সহনশীল ছিলাম। কিন্তু এখন তার ফেরার জন্য কোনো ব্যবস্থা করার সুযোগ আছে বলে মনে করি না। তিনি স্বৈরাচারদের মঞ্চে উঠে দাঁড়ানোয় তাই দেশে ফিরে তার জাতীয় দলের হয়ে খেলার কোনো সুযোগ নেই।’

আজ দেশে ফেরা নিয়ে রয়টার্সকে এক সাক্ষাৎকার দিয়েছেন সাকিবও।

সাক্ষাৎকারে জানিয়েছেন, নিরাপত্তা দিলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান তিনি। বাংলাদেশি অলরাউন্ডার বলেছেন, ‘সরকার যদি আমাকে জানায় যে আমার নিরাপত্তা নিশ্চিত করা হবে, তাহলে আমি আনন্দের সঙ্গেই দেশে ফিরব, আদালতের বিচারসহ যা যা প্রয়োজন, সব কিছুরই মুখোমুখি হব।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

মধুখালীতে কলেজ খোলা, কিন্তু শিক্ষক শূন্য শ্রেণিকক্ষ! মেগচামী স্কুল অ্যান্ড কলেজে ক্ষোভ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইউএনও’র

দেশে ফিরে সাকিবের আর জাতীয় দলে খেলার সুযোগ নেই : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

Update Time : ০২:২৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬