ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীতে কলেজ খোলা, কিন্তু শিক্ষক শূন্য শ্রেণিকক্ষ! মেগচামী স্কুল অ্যান্ড কলেজে ক্ষোভ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইউএনও’র মধুখালীর গোন্দারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত মধুখালীর ‘কবিতা ক্লিনিক’-এ চিকিৎসায় অবহেলার অভিযোগ: মালিককে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও জরিমানা মধুখালীতে উচ্চ মাধ্যমিক, কারিগরি ও আলিম পরীক্ষায় পাশের হার ৩৫.১৫%, দুই প্রতিষ্ঠানে পাস করেনি কেউ মধুখালীতে উপজেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বৃক্ষরোপণ,খাবার বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে তথ্য অধিকার আইন বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ফরিদপুরে অগ্নিকান্ডে ৭টি পাটের গুদাম ভষ্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটি টাকা বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু খেলোয়াড়দের ভবিষ্যৎ সুরক্ষায় অবসর ভাতার পরিকল্পনা করছে সরকার – মধুখালীতে হুইপ রুহুল কুদ্দুস দুলু এমপি

মুমূর্ষু রোগীকে চিকিৎসক-নার্সদের ৫ ব্যাগ রক্তদান, মানবতার অনন্য দৃষ্টান্ত

  • Reporter Name
  • Update Time : ০১:১৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ৪৯ Time View

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুর সদর হাসপাতালে এক মুমূর্ষু প্রসূতি রোগীর জীবন বাঁচাতে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন হাসপাতালের চিকিৎসক ও নার্সরা।
রাজবাড়ী থেকে আসা এক সিজারিয়ান রোগীর জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন হলে হাসপাতালের চিকিৎসক ও নার্সরা নিজেরাই রক্ত দিয়ে এগিয়ে আসেন।
জানা যায়, মুমূর্ষু ওই রোগীর জীবন রক্ষায় প্রয়োজনীয় রক্তের ব্যবস্থা করতে সংকট দেখা দিলে ফরিদপুর সদর হাসপাতালের চিকিৎসক ও নার্সরা তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেন। তারা নিজেদের শরীর থেকে মোট ৫ ব্যাগ রক্ত প্রদান করেন। তাদের এই মানবিক উদ্যোগে মা ও সন্তান—উভয়ের জীবন রক্ষা সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ঘটনার পর রোগীর স্বজন ও হাসপাতাল সংশ্লিষ্টরা চিকিৎসক ও নার্সদের এ মানবিক ভূমিকার প্রশংসা করেন। বিশেষভাবে গাইনি বিশেষজ্ঞ ডা. পল্লবীসহ ফরিদপুর সদর হাসপাতালের চিকিৎসক ও নার্সদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি রক্তের প্রয়োজনীয় ব্যবস্থাপনায় ভূমিকা রাখায় প্যাথলজি ইনচার্জ মোহাম্মদ আলীকেও ধন্যবাদ জানানো হয়।
সংশ্লিষ্টরা বলেন, চিকিৎসা পেশা শুধু দায়িত্ব নয়, এটি মানবসেবারও একটি মহান ক্ষেত্র। একজন রোগীর জীবন বাঁচাতে চিকিৎসক ও নার্সদের এমন স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসা মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের এ মানবিক উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসিত হয়েছে। অনেকে মনে করছেন, নেতিবাচক ঘটনার পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের এমন মানবিক ও ইতিবাচক কর্মকাণ্ডও গুরুত্বের সঙ্গে তুলে ধরা প্রয়োজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

মধুখালীতে কলেজ খোলা, কিন্তু শিক্ষক শূন্য শ্রেণিকক্ষ! মেগচামী স্কুল অ্যান্ড কলেজে ক্ষোভ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইউএনও’র

মুমূর্ষু রোগীকে চিকিৎসক-নার্সদের ৫ ব্যাগ রক্তদান, মানবতার অনন্য দৃষ্টান্ত

Update Time : ০১:১৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬