ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীতে কলেজ খোলা, কিন্তু শিক্ষক শূন্য শ্রেণিকক্ষ! মেগচামী স্কুল অ্যান্ড কলেজে ক্ষোভ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইউএনও’র মধুখালীর গোন্দারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত মধুখালীর ‘কবিতা ক্লিনিক’-এ চিকিৎসায় অবহেলার অভিযোগ: মালিককে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও জরিমানা মধুখালীতে উচ্চ মাধ্যমিক, কারিগরি ও আলিম পরীক্ষায় পাশের হার ৩৫.১৫%, দুই প্রতিষ্ঠানে পাস করেনি কেউ মধুখালীতে উপজেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বৃক্ষরোপণ,খাবার বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে তথ্য অধিকার আইন বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ফরিদপুরে অগ্নিকান্ডে ৭টি পাটের গুদাম ভষ্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটি টাকা বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু খেলোয়াড়দের ভবিষ্যৎ সুরক্ষায় অবসর ভাতার পরিকল্পনা করছে সরকার – মধুখালীতে হুইপ রুহুল কুদ্দুস দুলু এমপি

মধুখালীতে অভিযান: ইলেকট্রিক শক মেশিন ও ব্যাটারি জব্দ

  • Reporter Name
  • Update Time : ১২:৪৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ৬৪ Time View

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ইলেকট্রিক শক মেশিন ও দুটি ব্যাটারি জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর।
রোববার (৩০ আগস্ট) ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধুমতী নদী সংলগ্ন রাজধরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মধুখালী উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব পবিত্র কুমার দাস। তাঁর সঙ্গে ছিলেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জনাব মোঃ শামীম পারভেজ।
গোপন সংবাদের ভিত্তিতে রাজধরপুর গ্রামের আকাশ শেখ, পিতা—মোঃ বাবুল শেখের বাড়িতে অভিযান চালিয়ে একটি ইলেকট্রিক শক মেশিন ও দুটি ব্যাটারি জব্দ করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব প্রতীক দত্ত, আড়পাড়া ইউনিয়নের গ্রাম পুলিশবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মধুখালী উপজেলা শাখার সভাপতি জনাব ওমর ফারুক।
মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, নদীতে অবৈধভাবে মাছ শিকার বন্ধ এবং মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ইলেকট্রিক শক মেশিন ব্যবহার করে মাছ শিকার জলজ জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ায় এর বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

মধুখালীতে কলেজ খোলা, কিন্তু শিক্ষক শূন্য শ্রেণিকক্ষ! মেগচামী স্কুল অ্যান্ড কলেজে ক্ষোভ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইউএনও’র

মধুখালীতে অভিযান: ইলেকট্রিক শক মেশিন ও ব্যাটারি জব্দ

Update Time : ১২:৪৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬