ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীতে কলেজ খোলা, কিন্তু শিক্ষক শূন্য শ্রেণিকক্ষ! মেগচামী স্কুল অ্যান্ড কলেজে ক্ষোভ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইউএনও’র মধুখালীর গোন্দারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত মধুখালীর ‘কবিতা ক্লিনিক’-এ চিকিৎসায় অবহেলার অভিযোগ: মালিককে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও জরিমানা মধুখালীতে উচ্চ মাধ্যমিক, কারিগরি ও আলিম পরীক্ষায় পাশের হার ৩৫.১৫%, দুই প্রতিষ্ঠানে পাস করেনি কেউ মধুখালীতে উপজেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বৃক্ষরোপণ,খাবার বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে তথ্য অধিকার আইন বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ফরিদপুরে অগ্নিকান্ডে ৭টি পাটের গুদাম ভষ্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটি টাকা বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু খেলোয়াড়দের ভবিষ্যৎ সুরক্ষায় অবসর ভাতার পরিকল্পনা করছে সরকার – মধুখালীতে হুইপ রুহুল কুদ্দুস দুলু এমপি

ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৩:২৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৭৬ Time View

বিশেষ প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা, সংবর্ধনা অনুষ্ঠান এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ‌ সকাল ১১ টার দিকে ‌ জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ‌ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সোহরাব হোসেন,
ফরিদপুরের পুলিশ সুপার শাহারিয়ার মোহাম্মদ মিয়াজী, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সুস্মিতা সাহা, সহকারী কমিশনার (সাধারণ শাখা) পার্থ প্রতিম মণ্ডল, বিএনপির ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য প্রফেসর আব্দুত তাওয়াব, জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক কাজী রিয়াজ, জুলাই যোদ্ধা মো. সোহেলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, আহত জুলাই যোদ্ধা, নিহত জুলাই যোদ্ধাদের পরিবারের সদস্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আহতদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। একই সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সম্মান জানান। বক্তারা বলেন, এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য আত্মত্যাগ, সাহস, দায়িত্ববোধ ও দেশপ্রেমের চেতনাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা।
আলোচনায় আহত জুলাই যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন, সরকারি হাসপাতালগুলোতে তাদের বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা এবং সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। এছাড়া নিহত ও আহতদের পরিবারের আর্থ-সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সহায়তা কামনা করা হয়।
বক্তারা সমাজ ও দেশের কল্যাণে গঠনমূলক মতামত ও দিকনির্দেশনা তুলে ধরেন এবং ফরিদপুরের সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজ, গণমাধ্যম ও সর্বস্তরের জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ, মানবিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে গত ৩ আগস্ট ফরিদপুর শিশু একাডেমিতে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

মধুখালীতে কলেজ খোলা, কিন্তু শিক্ষক শূন্য শ্রেণিকক্ষ! মেগচামী স্কুল অ্যান্ড কলেজে ক্ষোভ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইউএনও’র

ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

Update Time : ০৩:২৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬