ঢাকা ০২:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে ১৩ জনের মৃত্যু ১৪ বছর পর রায় ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড আ’লীগ নেতা ও সরকারী কর্মকর্তা মিলে ১২ লাখ টাকা গিলে খেলেন বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আইনজীবী হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত সদরপুরে হাতির আক্রমণে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু, মাহুত আটক চার বিয়ে ও বিচ্ছেদ নিয়ে যা বললেন জেনিফার লোপেজ ঢাকায় টিসিবির পণ্য বিক্রির সময় হঠাৎ দেয়াল ধসে নিহত ২ মধুখালীতে মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, অভিযানে নেতৃত্ব দিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফরিদপুর চিনিকলে জিয়া পরিষদের উদ্যোগে বৃক্ষরোপন পূবালী ব্যাংক পিএলসি মধুখালী শাখার আয়োজনে ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

ফরিদপুরে নিখোঁজের দুইদিন পর এক ব্যবসায়ীর লাশ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১০:৫১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ৪০ Time View

বিশেষ প্রতিনিধি :

ফরিদপুরের সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের মমিনখার হাটের বড় ব্যবসায়ী ইউসুফ ফকির (৪৫) নিখোঁজের দুইদিন পর তার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে মমিনখার হাটের পাশে একটি পাট ক্ষেতে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। সে ওই এলাকার সহির উদ্দিনের পুত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১৬ ই জুলাই বিকেলে মমিনখার হাটের পাশে মাঠের সামনে থেকে সন্ধ্যার দিকে একটি অটোতে উঠে বাড়ির সামনে সামনে নামার পর থেকে সে নিখোঁজ ছিল। পরে পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাচ্ছিল না। আজ সকালে স্থানীয়রা হাটের পাশে একটি পাট ক্ষেতের সামনে তাকে পড়ে থাকতে দেখে। এরপর তারা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পরিবার থেকে জানায়, গতকাল বড় ভাই গিয়াসউদ্দিন এর কাছে একটি ফোন আসে ত্রিশ হাজার টাকার দাবিতে। সেই টাকা না দেয়ার কারণেই তাকে হত্যা করা হয়েছে বলে পরিবার থেকে দাবি করা হয়েছে।

এদিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান জানিয়েছেন। ‌

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে ১৩ জনের মৃত্যু

ফরিদপুরে নিখোঁজের দুইদিন পর এক ব্যবসায়ীর লাশ উদ্ধার

Update Time : ১০:৫১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬