ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীতে কলেজ খোলা, কিন্তু শিক্ষক শূন্য শ্রেণিকক্ষ! মেগচামী স্কুল অ্যান্ড কলেজে ক্ষোভ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইউএনও’র মধুখালীর গোন্দারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত মধুখালীর ‘কবিতা ক্লিনিক’-এ চিকিৎসায় অবহেলার অভিযোগ: মালিককে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও জরিমানা মধুখালীতে উচ্চ মাধ্যমিক, কারিগরি ও আলিম পরীক্ষায় পাশের হার ৩৫.১৫%, দুই প্রতিষ্ঠানে পাস করেনি কেউ মধুখালীতে উপজেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বৃক্ষরোপণ,খাবার বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে তথ্য অধিকার আইন বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ফরিদপুরে অগ্নিকান্ডে ৭টি পাটের গুদাম ভষ্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটি টাকা বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু খেলোয়াড়দের ভবিষ্যৎ সুরক্ষায় অবসর ভাতার পরিকল্পনা করছে সরকার – মধুখালীতে হুইপ রুহুল কুদ্দুস দুলু এমপি

নরসিংদীর চরাঞ্চলে যুবককে গুলি করে হত্যা, এলাকায় উত্তেজনা

  • Reporter Name
  • Update Time : ০২:১৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ৭৪ Time View

নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালীতে সুমন মিয়া (২৩) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার রাতে আলোকবালী ইউনিয়নের বাখননগর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সুমন মিয়া বাখননগর গ্রামের বাতেন মিয়ার ছেলে। তিনি আলোকবালী ইউনিয়ন কৃষকদলের সাবেক সভাপতি কাইয়ুম মিয়ার ভাতিজা।

স্বজনদের দাবি, বৃহস্পতিবার রাতে সুমন মিয়া তার বোন সোনিয়ার সঙ্গে বাড়ির অদূরে নদীর পাড়ে অবস্থান করছিলেন। এ সময় ১০ থেকে ১৫ জন অস্ত্রধারী ব্যক্তি তাকে অস্ত্রের মুখে জিম্মি করে টেনে-হিঁচড়ে নিয়ে যায়। পরে বাখননগর বাজারের একটি চা-স্টলের সামনে নিয়ে তাকে এলোপাতাড়ি গুলি করে ফেলে রেখে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সুমনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বোন সোনিয়া অভিযোগ করে বলেন, তার ভাই কয়েকদিনের মধ্যে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তার স্ত্রী গর্ভবতী এবং তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না। তার কোনো ব্যক্তিগত শত্রুতাও ছিল না। তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

আলোকবালী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব জয়নাল আবেদিন সরকার দাবি করেন, আওয়ামী লীগ ও বিএনপির বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে।

তার অভিযোগ, কিছু বিএনপি নেতার ইন্ধনে আওয়ামী লীগের সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে। এর আগেও এলাকায় বিএনপির তিনজন কর্মী নিহত হয়েছেন বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, বাখননগর এলাকার মানুষ বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ায় তাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে।

এ ব্যাপারে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর আল মামুন বলেন, স্থানীয় বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

মধুখালীতে কলেজ খোলা, কিন্তু শিক্ষক শূন্য শ্রেণিকক্ষ! মেগচামী স্কুল অ্যান্ড কলেজে ক্ষোভ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইউএনও’র

নরসিংদীর চরাঞ্চলে যুবককে গুলি করে হত্যা, এলাকায় উত্তেজনা

Update Time : ০২:১৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬