ঢাকা ০২:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে ১৩ জনের মৃত্যু ১৪ বছর পর রায় ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড আ’লীগ নেতা ও সরকারী কর্মকর্তা মিলে ১২ লাখ টাকা গিলে খেলেন বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আইনজীবী হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত সদরপুরে হাতির আক্রমণে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু, মাহুত আটক চার বিয়ে ও বিচ্ছেদ নিয়ে যা বললেন জেনিফার লোপেজ ঢাকায় টিসিবির পণ্য বিক্রির সময় হঠাৎ দেয়াল ধসে নিহত ২ মধুখালীতে মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, অভিযানে নেতৃত্ব দিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফরিদপুর চিনিকলে জিয়া পরিষদের উদ্যোগে বৃক্ষরোপন পূবালী ব্যাংক পিএলসি মধুখালী শাখার আয়োজনে ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

চৌগাছায় ইসলামী ব্যাংকের ইমাম সমাবেশ

  • Reporter Name
  • Update Time : ১১:৪০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ২১ Time View
চৌগাছা(যশোর)প্রতিনিধি :

যশোরের চৌগাছায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে গ্রাহক ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে  ব্যাংকের কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।  এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যাবস্থাপক ড. মেসবাহ উদ্দিন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন  চৌগাছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম, প্রধান আলোচক ছিলেন কামিল মাদ্রাসা জামে মসজিদের খতিব মাওলানা আলী আকবর। আরো আলোচনা করেন ব্যাংকের অপারেশন ম্যানেজার আব্দুল হান্নান, চৌগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, খাদ্য গুদাম মসজিদের খতিব মাওলানা আজাদ হুসাইন, মাওলানা ফকরুল ইসলাম, মাওলানা জামাত আলী প্রমুখ। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশের সুদমুক্ত অর্থনীতির প্রধান প্রবক্তা। ব্যাংক বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলেছে।  প্রধান আলোচক মাওলানা আলী আকবর তার বক্তৃতায় বলেন, ইসলামি ব্যাংক বাংলাদেশে যদি প্রতিষ্ঠা না হতো তাহলে আমাদের সুদমুক্ত লেনদেন করা সম্ভব হতো না। তিনি আরো বলেন, ইসলামী ব্যাংক সবচেয়ে বেশি রেমিট্যান্স সংগ্রহ করে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সভাপতির বক্তৃতায় ড. মেসবাহ উদ্দিন বলেন, ইসলামী ব্যাংক চৌগাছা শাখা এই উপজেলার অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। তিনি আরো বলেন এই উপজেলার কৃষি,শিল্প,ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন সেক্টরে ইসলামী ব্যাংক কোটি কোটি টাকা বিনিয়োগ করে এলাকায় কর্মসংস্থান বৃদ্ধি ও অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রাখছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে ১৩ জনের মৃত্যু

চৌগাছায় ইসলামী ব্যাংকের ইমাম সমাবেশ

Update Time : ১১:৪০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬