ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীতে কলেজ খোলা, কিন্তু শিক্ষক শূন্য শ্রেণিকক্ষ! মেগচামী স্কুল অ্যান্ড কলেজে ক্ষোভ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইউএনও’র মধুখালীর গোন্দারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত মধুখালীর ‘কবিতা ক্লিনিক’-এ চিকিৎসায় অবহেলার অভিযোগ: মালিককে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও জরিমানা মধুখালীতে উচ্চ মাধ্যমিক, কারিগরি ও আলিম পরীক্ষায় পাশের হার ৩৫.১৫%, দুই প্রতিষ্ঠানে পাস করেনি কেউ মধুখালীতে উপজেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বৃক্ষরোপণ,খাবার বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে তথ্য অধিকার আইন বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ফরিদপুরে অগ্নিকান্ডে ৭টি পাটের গুদাম ভষ্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটি টাকা বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু খেলোয়াড়দের ভবিষ্যৎ সুরক্ষায় অবসর ভাতার পরিকল্পনা করছে সরকার – মধুখালীতে হুইপ রুহুল কুদ্দুস দুলু এমপি

এতিমখানা ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা ও ফুটবল বিতরণ

  • Reporter Name
  • Update Time : ১১:৫০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ৯৭ Time View

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ

পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে ফরিদপুরের মধুখালীতে মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে ফলজ (লিচু) গাছের চারা ও ফুটবল বিতরণ করা হয়েছে।

শুক্রবার বাদ জুম্মা মধুখালী উপজেলা ও পৌর সদরের ১০টি এতিমখানা মাদ্রাসায় ফলজ গাছের চারা ও ফুটবল বিতরণ করে আন নাসর সংগঠন। বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য সালেহীন সোয়াদ সাম্মী, হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, রাসেল রানা, সুরাইয়া আলী উর্মি, মোঃ সোহাগ মন্ডল, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, সাব্বির শেখসহ বিতরণরত মাদ্রাসার মোহতামিম ও মাদ্রাসা শিক্ষার্থীরা।

এ সময় আন নাসর সংগঠনের সভাপতি সালেহীন সোয়াদ সাম্মী বলেন, এতিমখানা মাদ্রাসা শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত খেলাধুলার সুবিধার্থে একটি করে ফুটবল বিতরন করা হয়। এছারা বৃক্ষরোপণে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানোর আগ্রহ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিতরণ করা চারাগুলো যথাযথ পরিচর্যার মাধ্যমে বড় করে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

মধুখালীতে কলেজ খোলা, কিন্তু শিক্ষক শূন্য শ্রেণিকক্ষ! মেগচামী স্কুল অ্যান্ড কলেজে ক্ষোভ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইউএনও’র

এতিমখানা ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা ও ফুটবল বিতরণ

Update Time : ১১:৫০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬