ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীতে কলেজ খোলা, কিন্তু শিক্ষক শূন্য শ্রেণিকক্ষ! মেগচামী স্কুল অ্যান্ড কলেজে ক্ষোভ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইউএনও’র মধুখালীর গোন্দারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত মধুখালীর ‘কবিতা ক্লিনিক’-এ চিকিৎসায় অবহেলার অভিযোগ: মালিককে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও জরিমানা মধুখালীতে উচ্চ মাধ্যমিক, কারিগরি ও আলিম পরীক্ষায় পাশের হার ৩৫.১৫%, দুই প্রতিষ্ঠানে পাস করেনি কেউ মধুখালীতে উপজেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বৃক্ষরোপণ,খাবার বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে তথ্য অধিকার আইন বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ফরিদপুরে অগ্নিকান্ডে ৭টি পাটের গুদাম ভষ্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটি টাকা বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু খেলোয়াড়দের ভবিষ্যৎ সুরক্ষায় অবসর ভাতার পরিকল্পনা করছে সরকার – মধুখালীতে হুইপ রুহুল কুদ্দুস দুলু এমপি

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য হলেন সাংবাদিক মনিরুজ্জামান মন্নু

ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ঐতিহ্যবাহী মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মনোনীত হয়েছেন মধুখালী প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মন্নু।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,ঢাকা এর বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. মো. মাসুদ রানা খান স্বাক্ষরিত ৪ অক্টোবর এর স্মারক – নথি নং –বিদ্যালয় শাখা/ ফরিদপুর/ ১০৮৮১৪/২৬০৫০৭১ পত্র মোতাবেক জানা যায়, বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা এস.এর.ও. নং ৭৩-আইন/২০২৪ এর ৬৪(১) ধারা অনুযায়ী মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন করা হয়। এতে সভাপতি মনোনীত হয়েছেন মুহাম্মদ হায়দার আলী মোল্লা। অভিভাবক সদস্য মো. মনিরুজ্জামান মৃধা মন্নু এবং সাধারন শিক্ষক সদস্য মনোনীত হয়েছেন মো. আবুল খায়ের।
মো.মনিরুজ্জামান মৃধা মন্নু অভিভাবক সদস্য মনোনীত হওয়ায় স্থানীয় রাজনীতিবিদ, প্রশাসনের কর্মকর্তা,বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক,সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
মনিরুজ্জামান মৃধা মন্নু বলেন, আমাকে অভিভাবক সদস্য মনোনীত করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। একই সাথে আমার উপর অর্পিত দায়িত্ব কর্তব্য যথাযথ পালন করতে পারি সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য সচিব মো. মনিরুজ্জামান মামুন জানান,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি (এডহক) কমিটি গঠিত হয়েছে। এ কমিটির মাধ্যমে বিদ্যালয়ের সার্বিক কর্মকান্ড এগিয়ে নিতে কাজ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

মধুখালীতে কলেজ খোলা, কিন্তু শিক্ষক শূন্য শ্রেণিকক্ষ! মেগচামী স্কুল অ্যান্ড কলেজে ক্ষোভ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইউএনও’র

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য হলেন সাংবাদিক মনিরুজ্জামান মন্নু

Update Time : ০২:৩১:২১ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬