ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীতে কলেজ খোলা, কিন্তু শিক্ষক শূন্য শ্রেণিকক্ষ! মেগচামী স্কুল অ্যান্ড কলেজে ক্ষোভ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইউএনও’র মধুখালীর গোন্দারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত মধুখালীর ‘কবিতা ক্লিনিক’-এ চিকিৎসায় অবহেলার অভিযোগ: মালিককে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও জরিমানা মধুখালীতে উচ্চ মাধ্যমিক, কারিগরি ও আলিম পরীক্ষায় পাশের হার ৩৫.১৫%, দুই প্রতিষ্ঠানে পাস করেনি কেউ মধুখালীতে উপজেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বৃক্ষরোপণ,খাবার বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে তথ্য অধিকার আইন বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ফরিদপুরে অগ্নিকান্ডে ৭টি পাটের গুদাম ভষ্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটি টাকা বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু খেলোয়াড়দের ভবিষ্যৎ সুরক্ষায় অবসর ভাতার পরিকল্পনা করছে সরকার – মধুখালীতে হুইপ রুহুল কুদ্দুস দুলু এমপি

মধুখালীতে শুরু হলো ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম: শতভাগ সঠিক তথ্যের কড়া নির্দেশ

  • Reporter Name
  • Update Time : ০২:৫৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৬ Time View

নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালী উপজেলায় ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ এর মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ ও বাস্তবায়ন কার্যক্রম।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী ও প্রস্তুতিমূলক সভায় উপজেলা সমাজসেবা অফিসার জনাব কল্লোল সাহা সংশ্লিষ্ট সকল সুপারভাইজারদের কাজের স্বচ্ছতা রক্ষায় কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি স্পষ্টভাবে জানান, তথ্য সংগ্রহ বা নিবন্ধনের ক্ষেত্রে যেন কোনো প্রকার ভুল বা মিথ্যা তথ্য উপস্থাপন করা না হয়।
উপজেলা সমাজসেবা অফিসার কল্লোল সাহা বলেন, জনকল্যাণমুখী এই সেবাটি যেন প্রান্তিক ও প্রকৃত প্রাপ্য ব্যক্তিদের কাছে পৌঁছায়, সে বিষয়ে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কোনো অবস্থাতেই যেন প্রধানমন্ত্রীর এই যুগান্তকারী ও মানবিক প্রকল্প প্রশ্নবিদ্ধ না হয়, সেদিকে প্রতিটি সুপারভাইজারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
উদ্বোধনী কর্মসূচিতে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে নিয়োগপ্রাপ্ত সুপারভাইজারবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী কর্মসূচিতে মধুখালী উপজেলা সমাজসেবা অফিসার জনাব কল্লোল সাহার সাথে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে নিয়োগপ্রাপ্ত সুপারভাইজারবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সুপারভাইজারদের মধ্যে মোঃ রেদোয়ান আবেদীন, মোঃ মাসুম পারভেজ, অমিত কুমার জোয়াদ্দার, শেখ সজল, মোঃ হাসিব শেখ, মোঃ সবুজ শেখ, মেহেদী হাসান রানা, মো: আরফান উদ্দীন, মোঃ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
সভা শেষে সুপারভাইজারদের নির্দিষ্ট এলাকা বণ্টন করে দেয়া হয় এবং অবিলম্বে মাঠপর্যায়ে তথ্য যাচাই-বাছাইয়ের কাজ শুরু করার নির্দেশ প্রদান করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

মধুখালীতে কলেজ খোলা, কিন্তু শিক্ষক শূন্য শ্রেণিকক্ষ! মেগচামী স্কুল অ্যান্ড কলেজে ক্ষোভ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইউএনও’র

মধুখালীতে শুরু হলো ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম: শতভাগ সঠিক তথ্যের কড়া নির্দেশ

Update Time : ০২:৫৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬