ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা চলছে, ৬৭২ প্রার্থীর মধ্যে চূড়ান্তভাবে নিয়োগ পাবেন ৯০ জন ধলেশ্বরী নদীতে নিখোঁজের ৫ ঘণ্টা পর তরুণীর মরদেহ উদ্ধার শেখ হাসিনা দেশে ফিরলে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে: নাহিদ ভারতীয় হাইকমিশনারকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে’ মধুখালীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত নবাগত ইউএনও মাসুদুর রহমানের সাথে মধুখালী পূজা উদযাপন ফ্রন্ড এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময় ফরিদপুরে পৃথক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি দুটি বাস পার্শ্ববর্তী খাদে, আহত- ১৫ বোয়ালমারীতে ফ্যামিলি কার্ডের শুমারির আবেদন ঘিরে জামায়াত নেতার সুপারিশ ভাইরাল জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৪:২২:০৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ১৫ Time View

রাজবাড়ীর সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।

শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকার ‘গল্প গৃহ-রিসোর্ট’-এর সামনে সন্দেহজনকভাবে একটি সিএনজিচালিত অটোরিকশা স্থানীয়রা আটক করে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে রাজবাড়ী সদর থানা পুলিশের একটি দল সকাল ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে সাড়ে ১১ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় অটোরিকশায় থাকা দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রামের মো. রহম মালিথার ছেলে মো. ফারুক হোসেন (৪২) এবং একই উপজেলার সিরাজনগর গ্রামের মো. উজির মালিথার ছেলে সিএনজিচালক মো. আজমত আলী (৩৫)।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে, বেড়িবাঁধ সড়ক ব্যবহার করে গাঁজাগুলো পাটুরিয়া এলাকায় নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা শেষে তাদের আদালতে পাঠানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

মধুখালীতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা চলছে, ৬৭২ প্রার্থীর মধ্যে চূড়ান্তভাবে নিয়োগ পাবেন ৯০ জন

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

Update Time : ০৪:২২:০৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬