ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে ১৩ জনের মৃত্যু ১৪ বছর পর রায় ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড আ’লীগ নেতা ও সরকারী কর্মকর্তা মিলে ১২ লাখ টাকা গিলে খেলেন বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আইনজীবী হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত সদরপুরে হাতির আক্রমণে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু, মাহুত আটক চার বিয়ে ও বিচ্ছেদ নিয়ে যা বললেন জেনিফার লোপেজ ঢাকায় টিসিবির পণ্য বিক্রির সময় হঠাৎ দেয়াল ধসে নিহত ২ মধুখালীতে মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, অভিযানে নেতৃত্ব দিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফরিদপুর চিনিকলে জিয়া পরিষদের উদ্যোগে বৃক্ষরোপন পূবালী ব্যাংক পিএলসি মধুখালী শাখার আয়োজনে ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

ফরিদপুরের চরভদ্রাসনে চাঁদা না পেয়ে প্রবাসী ও তাঁর দোকানে হামলা, হাসপাতালে ভর্তি ১

  • Reporter Name
  • Update Time : ০৯:৪০:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ১১ Time View

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় চাঁদা না দেওয়ায় এক সৌদি প্রবাসী (মনির মোল্লা) ও তাঁর দোকানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার গাজীটেক ইউনিয়নের চর হাজীগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় হামলায় প্রবাসীর মাথা ও পা গুরুতর জখম হয়। পাশাপাশি নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় মনির মোল্লাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, চর হাজীগঞ্জ গ্রামের আজহার মোল্লার ছেলে মনির মোল্লা দীর্ঘ বছর ধরে বিদেশে কর্মরত আছেন। সম্প্রতি তিনি ছুটি কাটাতে বাড়ি আসেন। স্বজনদের অভিযোগ, বাড়ি আসার পর থেকেই এলাকার চিহ্নিত চাঁদাবাজ আইয়ুব খালাসী, তৈয়ব খালাসী, ইমন বেপারী ও আলমগীরসহ তাদের সহযোগীরা প্রবাসীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শনিবার বিকেলে অভিযুক্তরা অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালায়।

আহত মনির মোল্লা জানান, “চাঁদার টাকা না পেয়ে আসামিরা আমাকে পরিকল্পিতভাবে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ সময় আমার কাছে থাকা ৫০ হাজার টাকা ও এক ভরি ওজনের একটি সোনার চেইন ছিনিয়ে নিয়ে যায়।” তিনি আরও অভিযোগ করেন, কেবল তাঁর ওপর হামলা করেই সন্ত্রাসীরা ক্ষান্ত হয়নি, হাজীগঞ্জ বাজারে অবস্থিত তাঁদের একটি ব্যবসা প্রতিষ্ঠানেও ভাঙচুর ও তছনছ চালিয়েছে।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রবাসীর পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে ১৩ জনের মৃত্যু

ফরিদপুরের চরভদ্রাসনে চাঁদা না পেয়ে প্রবাসী ও তাঁর দোকানে হামলা, হাসপাতালে ভর্তি ১

Update Time : ০৯:৪০:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬