ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে ১৩ জনের মৃত্যু ১৪ বছর পর রায় ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড আ’লীগ নেতা ও সরকারী কর্মকর্তা মিলে ১২ লাখ টাকা গিলে খেলেন বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আইনজীবী হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত সদরপুরে হাতির আক্রমণে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু, মাহুত আটক চার বিয়ে ও বিচ্ছেদ নিয়ে যা বললেন জেনিফার লোপেজ ঢাকায় টিসিবির পণ্য বিক্রির সময় হঠাৎ দেয়াল ধসে নিহত ২ মধুখালীতে মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, অভিযানে নেতৃত্ব দিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফরিদপুর চিনিকলে জিয়া পরিষদের উদ্যোগে বৃক্ষরোপন পূবালী ব্যাংক পিএলসি মধুখালী শাখার আয়োজনে ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

যুগ্মসচিব পরিচয়ে প্রতারণা, নীলফামারীতে ডিবির হাতে মূল হোতা আটক

  • Reporter Name
  • Update Time : ০৫:১৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ২৮ Time View

আল মোয়াজ্জিন প্রতিবেদক :

বাংলাদেশের বিভিন্ন আদালতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের কাছে নিজেকে আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব পরিচয় দিয়ে বদলি, পদোন্নতিসহ বিভিন্ন প্রশাসনিক কাজ করে দেওয়ার আশ্বাস, প্রভাব বিস্তার, ভয়ভীতি প্রদর্শন এবং অর্থ দাবি করার অভিযোগে একটি প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার (২০ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. মতলুবর রহমান।

গ্রেফতার ব্যক্তি নীলফামারী সদর উপজেলার বাজিতপাড়া (বাবুর বাজার) এলাকার বাসিন্দা আব্দুন নুরের ছেলে মো. মনোয়ার হোসেন বাবু (৪৮)।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে অভিযুক্ত ব্যক্তি দেশের বিভিন্ন আদালতে কর্মরত বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীদের মোবাইল ফোনে কল করে নিজেকে আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে পরিচয় দিতেন। এরপর বদলি, পদোন্নতি ও অন্যান্য প্রশাসনিক কাজ করে দেওয়ার আশ্বাস দিয়ে প্রভাব বিস্তার, ভয়ভীতি প্রদর্শন এবং অর্থ দাবি করতেন।

এ বিষয়ে নীলফামারী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. মতলুবর রহমান বার্তা২৪.কমকে বলেন, “প্রযুক্তিগত তথ্য, গোয়েন্দা নজরদারি এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের মূল হোতা মো. মনোয়ার হোসেন বাবুকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালতের নির্দেশে পরে তাকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে ১৩ জনের মৃত্যু

যুগ্মসচিব পরিচয়ে প্রতারণা, নীলফামারীতে ডিবির হাতে মূল হোতা আটক

Update Time : ০৫:১৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬