ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে ১৩ জনের মৃত্যু ১৪ বছর পর রায় ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড আ’লীগ নেতা ও সরকারী কর্মকর্তা মিলে ১২ লাখ টাকা গিলে খেলেন বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আইনজীবী হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত সদরপুরে হাতির আক্রমণে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু, মাহুত আটক চার বিয়ে ও বিচ্ছেদ নিয়ে যা বললেন জেনিফার লোপেজ ঢাকায় টিসিবির পণ্য বিক্রির সময় হঠাৎ দেয়াল ধসে নিহত ২ মধুখালীতে মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, অভিযানে নেতৃত্ব দিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফরিদপুর চিনিকলে জিয়া পরিষদের উদ্যোগে বৃক্ষরোপন পূবালী ব্যাংক পিএলসি মধুখালী শাখার আয়োজনে ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

‘আওয়ারাপন ২’ সিনেমার গানে ফিরছেন অরিজিৎ

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ২৯ Time View
বিনোদন ডেস্ক

কয়েক মাস আগেই প্লেব্যাক গাওয়া থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন অরিজিৎ সিং। তবে সেই সিদ্ধান্ত বদলে আবারও বলিউডের সিনেমায় কণ্ঠ দিচ্ছেন জনপ্রিয় এই গায়ক।তার নতুন গান শোনা যাবে ‘আওয়ারাপন ২’ সিনেমায়।

ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির প্রথম গান ‘ইয়ে আওয়ারাপন’-এ কণ্ঠ দিয়েছেন অরিজিৎ। আমাল মালিকের সুরে এবং রশ্মি-বিরাগের কথায় তৈরি গানটি আগামী ২১ জুলাই বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির সৃজনশীল পরিচালক বিশেষ ভাট চেয়েছিলেন প্রথম গানেই যেন ছবির মূল আবেগ ফুটে ওঠে।

ইমরান হাশমি অভিনীত ‘শিবাম পাণ্ডিত’ চরিত্রের অনুভূতি প্রকাশ করতে তিনি অরিজিতের কণ্ঠকেই সবচেয়ে উপযুক্ত মনে করেছেন।অরিজিৎ সিং ও বিশেষ ফিল্মসের একসঙ্গে কাজের ইতিহাসও বেশ পুরনো। ‘মার্ডার ২’-এর ‘ফির মাহাব্বাত’ গান দিয়ে শুরু হয়েছিল তাদের পথচলা। এরপর ‘আশিকি ২’-এর ‘তুম হি হো’, ‘সিটিলাইটস’-এর ‘মুস্কুরানে’, ‘খামোশিয়ান’, ‘হামারি আধুরি কাহানি’ এবং ‘জালেবি’ সিনেমার ‘পাল’-এর মতো জনপ্রিয় গান উপহার দিয়েছেন তারা।

‘আওয়ারাপন ২’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি। এ ছাড়া রয়েছেন দিশা পাটানি, শাবানা আজমি, সুরেন্দর ভিকি, বিজয়ন্ত কোহলি ও অতুল কুমার। ছবিটি পরিচালনা করেছেন নীতিন কক্কর, প্রযোজনা করছেন বিশেষ ভাট। আগামী ১৪ আগস্ট সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে ইনস্টাগ্রামে এক পোস্টে অরিজিৎ সিং জানিয়েছিলেন, তিনি আর নতুন কোনো প্লেব্যাক গানে কণ্ঠ দেবেন না।

তবে সেই ঘোষণার কয়েক মাসের মধ্যেই নতুন সিনেমার গান দিয়ে আবারও ফিরছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে ১৩ জনের মৃত্যু

‘আওয়ারাপন ২’ সিনেমার গানে ফিরছেন অরিজিৎ

Update Time : ০৩:৩৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬