ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীতে কলেজ খোলা, কিন্তু শিক্ষক শূন্য শ্রেণিকক্ষ! মেগচামী স্কুল অ্যান্ড কলেজে ক্ষোভ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইউএনও’র মধুখালীর গোন্দারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত মধুখালীর ‘কবিতা ক্লিনিক’-এ চিকিৎসায় অবহেলার অভিযোগ: মালিককে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও জরিমানা মধুখালীতে উচ্চ মাধ্যমিক, কারিগরি ও আলিম পরীক্ষায় পাশের হার ৩৫.১৫%, দুই প্রতিষ্ঠানে পাস করেনি কেউ মধুখালীতে উপজেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বৃক্ষরোপণ,খাবার বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে তথ্য অধিকার আইন বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ফরিদপুরে অগ্নিকান্ডে ৭টি পাটের গুদাম ভষ্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটি টাকা বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু খেলোয়াড়দের ভবিষ্যৎ সুরক্ষায় অবসর ভাতার পরিকল্পনা করছে সরকার – মধুখালীতে হুইপ রুহুল কুদ্দুস দুলু এমপি

চাঁদপুরে ভারী বৃষ্টি-জলাবদ্ধতা, দুর্ভোগ

  • Reporter Name
  • Update Time : ০৩:২৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৯৩ Time View
আল মোয়াজ্জিন প্রতিবেদক :

শ্রাবণের দিনগুলো সারা দিন ঝরঝর বৃষ্টি হওয়া স্বাভাবিক।সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চাঁদপুরে আজ সোমবার দুপুরে ভারী বৃষ্টিপাত হয়েছে। কয়েক ঘণ্টার টানা বর্ষণে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়। জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েন শহরবাসী, ব্যাহত হয়।

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার পূর্বাভাস নতুন করে ভারী বর্ষণের দেখা দেয় চাঁদপুরেও। সোমবার ভোরে এবং দুপুর ১২ টা থেকে দুই দফা চাঁদপুরের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে জনজীবন ব্যাহত হয়। নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ নগরবাসী। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় আজ সোমবার অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না। আবহাওয়া বুলেটিনে গত ২৪ ঘণ্টার বৃষ্টিপাতের খবরে বলা হয়েছে, রংপুরের তেঁতুলিয়ায় গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে, ১৯৮ মিলিমিটার, যা অতি ভারী বৃষ্টি। এদিকে,চাঁদপুর আবহাওয়া কর্মকর্তা শাহ্ মুহাম্মদ শোয়েব জানান, আজ সোমবার দুপুর ১২ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত চাঁদপুরে ৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড  করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

মধুখালীতে কলেজ খোলা, কিন্তু শিক্ষক শূন্য শ্রেণিকক্ষ! মেগচামী স্কুল অ্যান্ড কলেজে ক্ষোভ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইউএনও’র

চাঁদপুরে ভারী বৃষ্টি-জলাবদ্ধতা, দুর্ভোগ

Update Time : ০৩:২৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬