ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীতে কলেজ খোলা, কিন্তু শিক্ষক শূন্য শ্রেণিকক্ষ! মেগচামী স্কুল অ্যান্ড কলেজে ক্ষোভ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইউএনও’র মধুখালীর গোন্দারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত মধুখালীর ‘কবিতা ক্লিনিক’-এ চিকিৎসায় অবহেলার অভিযোগ: মালিককে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও জরিমানা মধুখালীতে উচ্চ মাধ্যমিক, কারিগরি ও আলিম পরীক্ষায় পাশের হার ৩৫.১৫%, দুই প্রতিষ্ঠানে পাস করেনি কেউ মধুখালীতে উপজেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বৃক্ষরোপণ,খাবার বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে তথ্য অধিকার আইন বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ফরিদপুরে অগ্নিকান্ডে ৭টি পাটের গুদাম ভষ্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটি টাকা বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু খেলোয়াড়দের ভবিষ্যৎ সুরক্ষায় অবসর ভাতার পরিকল্পনা করছে সরকার – মধুখালীতে হুইপ রুহুল কুদ্দুস দুলু এমপি

মধুখালীতে উপজেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বৃক্ষরোপণ,খাবার বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরের মধুখালীতে উদযাপিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর ২০২৬) দিনব্যাপী বিভিন্ন কল্যাণমূলক ও বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে উপজেলা যুবদল।
​প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়।
​এর পর সকাল ১১টায় মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসাধীন দুস্থ ও সাধারণ রোগীদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় রোগীদের খোঁজখবর নেওয়া এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
​দিনের সবচেয়ে আকর্ষণীয় ও বড় আয়োজন ছিল বিকালের কর্মসূচি। বিকাল ৪টায় মধুখালী ঈদগাহ ময়দান থেকে একটি বিশাল ও বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় ঈদগাহ ময়দানে এসে শেষ হয়। হাজারো নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
​র‍্যালি শেষে ঈদগাহ ময়দানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মধুখালী উপজেলা যুবদলের আহবায়ক এস এম মুক্তার হোসেন এর সভাপতিত্বে ও সদস্য সচিব তারিকুল ইসলাম ইনামুল এর সঞ্চালনায়
বক্তব্য রাখেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, পৌর বিএনপির সভাপতি মোঃ হায়দার আলী মোল্লা।
সভায় বক্তারা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপি, যুবদল, কৃষক দল, সেচ্ছাসেবক দল, ছাত্র দল সহ অনন্য অঙ্গ সংগঠনের নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন।
বিশেষ চমক দিয়ে উপস্থিত হন উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর যুবদলের নেতৃ বৃন্দ তার বিশাল মিছিল এর এর মাধ্যমে সভায় উপস্থিত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

মধুখালীতে কলেজ খোলা, কিন্তু শিক্ষক শূন্য শ্রেণিকক্ষ! মেগচামী স্কুল অ্যান্ড কলেজে ক্ষোভ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইউএনও’র

মধুখালীতে উপজেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বৃক্ষরোপণ,খাবার বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি

Update Time : ০৪:১৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬