ঢাকা ০৪:১০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীতে কলেজ খোলা, কিন্তু শিক্ষক শূন্য শ্রেণিকক্ষ! মেগচামী স্কুল অ্যান্ড কলেজে ক্ষোভ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইউএনও’র মধুখালীর গোন্দারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত মধুখালীর ‘কবিতা ক্লিনিক’-এ চিকিৎসায় অবহেলার অভিযোগ: মালিককে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও জরিমানা মধুখালীতে উচ্চ মাধ্যমিক, কারিগরি ও আলিম পরীক্ষায় পাশের হার ৩৫.১৫%, দুই প্রতিষ্ঠানে পাস করেনি কেউ মধুখালীতে উপজেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বৃক্ষরোপণ,খাবার বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে তথ্য অধিকার আইন বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ফরিদপুরে অগ্নিকান্ডে ৭টি পাটের গুদাম ভষ্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটি টাকা বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু খেলোয়াড়দের ভবিষ্যৎ সুরক্ষায় অবসর ভাতার পরিকল্পনা করছে সরকার – মধুখালীতে হুইপ রুহুল কুদ্দুস দুলু এমপি

মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৩, আহত ৪, নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত

শুক্রবার (২৩ অক্টোবর) ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কের আড়কান্দি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার আড়কান্দি এলাকায় এম রহমান ব্রিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়াগেছে তার নাম মো. রাব্বি (২১), তাঁর বাবার নাম মো. বশারত মোল্লা। তাঁর বাড়ি মাগুরা সদর উপজেলার মালিগ্রাম এলাকায়। অন্য নিহত শিক্ষার্থী ও নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের মধ্যে দুজনের নাম পাওয়া গেছে তারা হলেন সাগর বিশ্বাস (২২), পিতা মিন্টু বিশ্বাস ও রিয়া (২১), পিতা ইমরান। তাদের বাড়ী মাগুড়া সদরের মালিগ্রাম বলে জানাগেছে।
রাব্বির এক চাচাতো ভাই জানান, রাব্বি ও তাঁর সঙ্গে থাকা অন্যরা একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। সংগঠনটির সভায় অংশ নিতে তাঁরা ফরিদপুরে এসেছিলেন। সভা শেষে মাগুরায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী কিং ফিশার পরিবহনের (ঢাকা মেট্রো ব ১২-৪৬৯৮) একটি বাসের সঙ্গে মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্সের (হবিগন্জ -ছ ৭১০০১০) সংঘর্ষ হয়। ফরিদপুর থেকে মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মাগুরা থেকে আসা ‘কিং ফিশার’ নামের একটি পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও চারজন।
খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ করিমপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে।
করিমপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন জানান, অ্যাম্বুলেন্সে থাকা ব্যক্তিরা যাত্রী হিসেবে ফরিদপুর থেকে মাগুরার উদ্দেশে যাচ্ছিলেন। পথে আড়কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

মধুখালীতে কলেজ খোলা, কিন্তু শিক্ষক শূন্য শ্রেণিকক্ষ! মেগচামী স্কুল অ্যান্ড কলেজে ক্ষোভ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইউএনও’র

মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৩, আহত ৪, নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত

Update Time : ১২:৩৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬