ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীতে কলেজ খোলা, কিন্তু শিক্ষক শূন্য শ্রেণিকক্ষ! মেগচামী স্কুল অ্যান্ড কলেজে ক্ষোভ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইউএনও’র মধুখালীর গোন্দারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত মধুখালীর ‘কবিতা ক্লিনিক’-এ চিকিৎসায় অবহেলার অভিযোগ: মালিককে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও জরিমানা মধুখালীতে উচ্চ মাধ্যমিক, কারিগরি ও আলিম পরীক্ষায় পাশের হার ৩৫.১৫%, দুই প্রতিষ্ঠানে পাস করেনি কেউ মধুখালীতে উপজেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বৃক্ষরোপণ,খাবার বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে তথ্য অধিকার আইন বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ফরিদপুরে অগ্নিকান্ডে ৭টি পাটের গুদাম ভষ্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটি টাকা বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু খেলোয়াড়দের ভবিষ্যৎ সুরক্ষায় অবসর ভাতার পরিকল্পনা করছে সরকার – মধুখালীতে হুইপ রুহুল কুদ্দুস দুলু এমপি

মধুখালীতে মরহুম শেখ আব্দুস সালাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৬ষ্ঠ আসরের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

​​ফরিদপুরের মধুখালীতে উৎসবমুখর ও জমজমাট পরিবেশে শুরু হয়েছে ‘বীর মুক্তিযোদ্ধা মরহুম শেখ আব্দুস সালাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট – ২০২৬’-এর ৬ষ্ঠ আসর। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) বেলা ৩টায় ২নং রামদিয়া উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বার্ন বয়েজ মহিষাপুর ও মুরারদিয়া ক্রীড়া চক্র। টানটান উত্তেজনার এই ম্যাচে নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকার পর ট্রাইবেকারে বার্ন বয়েজ মহিষাপুর দলকে ৪-৩ গোলে পরাজিত করে বিজয়ী হয় মুরারদিয়া ক্রীড়া চক্র। উভয় দলের খেলোয়াড়দের সমানে সমান আক্রমণ ও পাল্টা আক্রমণে পুরো ম্যাচজুড়ে উপস্থিত দর্শকরা দারুণ শিহরণ উপভোগ করেন। ​টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা ও উদ্বোধনী ম্যাচের সভাপতি—বীর মুক্তিযোদ্ধা এস. এ সালাম নার্সিং কলেজ ও জেড এম নার্সিং কলেজের চেয়ারম্যান আলহাজ্জ মো. আবুল কালাম শেখ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলার নির্বাহী অফিসার মাসুদুর রহমান। ​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ​প্রতীক দত্ত, সহকারী কমিশনার (ভূমি), মধুখালী, ফরিদপুর। ​মাহাবুব এলাহী, উপজেলা কৃষি কর্মকর্তা, মধুখালী, ফরিদপুর। ​পবিত্র কুমার দাস, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, মধুখালী, ফরিদপুর। ​মাওলানা আলিমুজ্জামান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও টুর্নামেন্টের উপদেষ্টা। ​এম এন কবির বাদল, সহ-সভাপতি, উপজেলা বিএনপি।​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: উপজেলা যুবদলের আহবায়ক এস এম মোক্তার হোসেন, সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, বিএনপি নেতা ভিপি সাহিন মিঞা ও মেহেদী হাসান, এবং পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক গোলাম সারাফাত শরৎ। ​টুর্নামেন্টটি সফলভাবে আয়োজনের সার্বিক দায়িত্বে রয়েছেন পরিচালনা কমিটির আহবায়ক গোলাম রব্বানী পুলিন ও সদস্য সচিব ইমদাদ হোসেন। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেখ মাহবুব, শেখ মিরাজ, নাসিম হায়দার, হাসিবুল হাসান সুইট, ডা. দীপ্ত হাফিজ, আইনউদ্দিন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম হোসেন, সুমন খান, রিপন মৃধা, রাকিব হোসেন, রাতুল হাসান, আকিব মিঞা ও রবিন খন্দকারসহ স্থানীয় অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক। ​এই ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে রামদিয়া ও পার্শ্ববর্তী এলাকার ক্রীড়ামোদী মানুষের মাঝে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। আয়োজকরা আশা প্রকাশ করেছেন, আগামী ম্যাচগুলো দর্শকদের আরও আকর্ষণীয় ও জমজমাট খেলা উপহার দেবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

মধুখালীতে কলেজ খোলা, কিন্তু শিক্ষক শূন্য শ্রেণিকক্ষ! মেগচামী স্কুল অ্যান্ড কলেজে ক্ষোভ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইউএনও’র

মধুখালীতে মরহুম শেখ আব্দুস সালাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৬ষ্ঠ আসরের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

Update Time : ০৪:৩৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬